Publisher
২০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনিতে তামাও পাওয়া গেছে।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নতুন এ খনির সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

মদিনার উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমান্তে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়েছে।

নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে।

সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম।

নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে।

চলতি বছরের জানুয়ারি সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, রত্ন পাথর ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০