Publisher
২১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এখন থেকে সুপ্রিম কোর্টের সব রায় দেখা যাবে বাংলায়

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও সব রায়-আদেশ পড়া যাবে। বাংলা ভাষায় সব রায় ও আদেশ দেখতে এমন একটি প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০ ফেব্রুয়ারি, সোমবার বিকাল ৩টায় এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘এই প্রযুক্তি উদ্বোধনের ফলে আজ থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেওয়া সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় বাংলায় অনুবাদ করে আইনজীবী, বিচারপ্রার্থী বা যেকোনো ব্যক্তি নিজেই দেখতে পারবেন।’

এই প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে; যার মাধ্যমে যে কোনো ব্যক্তি ইংরেজি ভাষার যেকোনো রায় বা আদেশ তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন বলে জানান সাইফুর রহমান।

অনেকে আগে থেকেই ‘আমার ভাষা’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় দেওয়া রায়-আদেশ বাংলায় অনুবাদ করার সুযোগ ছিল। তবে, এখনকার এই প্রযুক্তির সংযোজন দেশের বিচার বিভাগের ইতিহাতে যুগান্তরকারী এক মাত্রা যোগ করল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, সুপ্রিম কোর্টের ‘কোর্ট প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদসহ অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০