Publisher
৯ এপ্রিল ২০২৩, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদের বহুল আকাঙ্খিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়। আগামী ১৩ মে সারা দেশে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের আহবায়ক মো. মাহবুব হোসেন এই তপসিল ঘোষণা করেন। কিন্তু শেষ পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন আয়োজন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের একাধিক সচিব ও নির্বাচন পরিচালনার সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মতামতের ভিত্তিতে আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ এক সদস্য প্রাইম টিভি বাংলাকে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কার্যক্রম শেষ না হওয়া এবং মুক্তিযোদ্ধাদের যাচাই–বাছাই ও আপিলের শুনানি চলমান থাকায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। অন্যথায় আইনি জটিলতা দেখা দেওয়ার সম্ভবনা ছিল। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুততম সময়ে আবারও নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। হেলাল মোর্শেদ খানের বীরবিক্রম নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার।

এদিকে প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

১

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

২

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৩

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৪

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৫

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৭

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৮

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৯

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১০

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১১

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১২

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৪

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৫

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৭

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৮

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৯

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

২০