Publisher
৯ এপ্রিল ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানী সুপার মার্কেটকেও ঝুঁকিপূর্ণ বললো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী সুপার মার্কেটটিকেও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার মার্কেটটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ কথা জানান।

ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কম-বেশি সব মার্কেটেই আছে। তবে যেসব মার্কেটে দাহ্যবস্তু রয়েছে সেসব মার্কেটে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, রাজধানী সুপার মার্কেটটিতেও আগুন লাগলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ১০ মিনিটেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়বে। মার্কেটটিতে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) ছাড়া আগুন নেভানোর জন্য আর কিছু নেই।

তিনি আরও বলেন, মার্কেটটির ইলেকট্রিক লাইনের অপরিকল্পিত সংযোগ ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তবে আগের অবস্থা থেকে অনেকটাই সরে এসেছে তারা। এরই মধ্যে ২ লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করেছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারীবাজারের একটা মার্কেট আছে, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজার মার্কেটসহ অনেক মার্কেট আছে। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে রাজধানী সুপার মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব নেয়ার পর ফায়ার সেফটি নিশ্চিতে বেশকিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যার মধ্যে কিছু কাজ এখনও চলমান। নতুন যেসব প্রস্তাবনা ফায়ার সার্ভিস দিয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করার কথাও জানায় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

১

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

২

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৩

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৪

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৫

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৭

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৮

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৯

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১০

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১১

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১২

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৪

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৫

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৭

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৮

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৯

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

২০