Publisher
১৪ এপ্রিল ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নব আলোর সন্ধানে ছায়ানটের বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলা পঞ্জিকায় নতুন বছরের প্রথম সূর্য কিরণের সঙ্গে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। গানের সুরে, কবিতার ছন্দে, নৃত্যের ঝঙ্কারে চলছে বর্ষবরণের আয়োজন। এবার পহেলা বৈশাখে ছায়ানটের এ প্রভাতি আয়োজনে নব আলোর সন্ধানের আহ্বান জানানো হয়।

আজ শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে শুরু হয় বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেওয়ার এ ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ছায়ানটের শিল্পীরা গানে, যন্ত্রসংগীতের সুরে, কবিতায় আর কথায় নতুন বছরকে বরণ করে নেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এছাড়া ছায়ানটের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখা যাচ্ছে।

এদিন কাকা ডাকা ভোর থেকেই বাংলা নববর্ষকে বরণ করে নিতে রমনা বটমূল ছুটে আসেন নারী, পুরুষ ও শিশুরা। তাদের পরনে ছিল রঙিন পোশাক। অন্যদিকে, বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রমনা পার্ক, বটমূল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে আসা কবির আহমদ বলেন, প্রতিবারই রমনা বটমূলে পয়লা বৈশাখের উৎসবে আসা হয়। সবার সঙ্গে নতুন বছরকে স্বাগতে জানাতে চলে আসি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বৃষ্টি বলেন, এবারই প্রথম এ অনুষ্ঠানে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাই।

এছাড়া বর্ষবরণে থাকছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর নববর্ষে পান্তা-ইলিশসহ নানা রকম দেশি খাবার খাওয়ার রেওয়াজ থাকলেও এবার পবিত্র রমজান মাস হওয়ায় দিনের বেলায় এ আয়োজন থাকছে না।

১৯৬৭ সালে প্রথম রমনার বটমূলে পয়লা বৈশাখের সূর্যোদয়ের সময় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট। সেই অনুষ্ঠানই মূলত বাংলা নববর্ষ বরণের সাংস্কৃতিক উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রেরণা যুগিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

১

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

২

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৩

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৪

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৫

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৭

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৮

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৯

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১০

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১১

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১২

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৪

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৫

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৭

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৮

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৯

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

২০