Publisher
১ মে ২০২৩, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবীতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। সম্প্রতি ‘জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২’ সংশোধন করে এ নির্দেশনা দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা পতাকা বিধিমালার এ সংশোধনী ২৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংশোধনীতে মহানবী (সা.)-এর জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবীতেও জাতীয় পতাকা উত্তোলনের বিধানও যুক্ত করা হয়েছে।

২০২১ সালের ১৬ মার্চ (জন্মশতবর্ষ উপলক্ষে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সেটি ছিল শুধু ওই এক দিনের জন্য।

এর আগে ২০২১ সালে বিধি সংশোধন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিতে পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও সরকার ঘোষিত অন্য যেকোনো দিবসে পতাকা উত্তোলনের কথাও বিধিতে বলা হয়েছে।

পতাকাবিধিতে উল্লিখিত দিনগুলোতে পতাকা উত্তোলন ছাড়াও ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকার ঘোষিত অন্য কোনো দিবসে পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০