Publisher
৩ মে ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। এ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র সফর করছেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন। খুব শিগগির বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে রাজপথের বিরোধী দল এ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে– জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচন নিয়ে বলতে গেলে যুক্তরাষ্ট্র অবাধ ও স্বচ্ছ নির্বাচন চায়, যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এটি যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ ঘরোয়া নির্বাচন, তাই এর বাইরে আর কিছু বলার নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গত বছর সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। আমরা এ সম্পর্ককে আরও গভীর করার জন্য উন্মুখ। অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে আমাদের প্রচুর সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা আছে। জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, মানবিক সংকট মোকাবিলাসহ অনেক বিষয় রয়েছে, যেখানে দুই দেশ আরও কাজ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০