Publisher
৫ মে ২০২৩, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আল্লাহর দ্বীনের বিজয় পতাকা অবশ্যই উড়বে: হেফাজত আমীর

চট্টগ্রাম সংবাদদাতা: ৫ মে সংঘটিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে বলে বিবৃতি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (৫ মে) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ২০১৩ সাল থেকেই ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, খুন ও নির্যাতনের বিচার দাবি করে আসছি। এখনো করছি এবং করতেই থাকব। শহিদদের রক্তের বিনিময়ে এ দেশে আল্লাহর দ্বীনের বিজয় পতাকা অবশ্যই উড়বে ইনশাআল্লাহ।

হেফাজত আমির বলেন, আজ ঐতিহাসিক ৫ মে। শাপলা চত্বরে আশেকে রাসূলদের শাহাদাতের দিন। যারা ইসলাম ও প্রিয় নবীর ইজ্জতের হেফাজতে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমরা তাদের ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না নির্যাতিতদের কথা, মিথ্যা মামলায় গ্রেফতারদের কষ্টের কথা। ভুলতে পারি না গত ১০ বছর ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার ও নির্যাতিত মজলুম ভাইদের কথা।

ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরের শহীদ দিবসকে স্মরণ করে তিনি আরো বলেন, এই ইসলাম বিদ্বেষী জালিম সরকার সেদিন আলেম-উলামা ও তৌহিদী জনতার উপর গণহত্যা চালিয়েছিল। রাতের আঁধারে গুলি করে হত্যা করেছিল অসংখ্য তলাবা, উলামা ও তৌহিদী জনতাকে।

তিনি বলেন, হেফাজতে ইসলামের কর্মীরা ১৩ দফা ঈমানী দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান করছিল। ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদী জালেম শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়েছে। রক্ত ঝরিয়েছিল হাজারো আশেকে রাসূলের। শাপলার এই গণহত্যার ইতিহাস দেশপ্রেমিক ঈমানদার জনতা কখনো ভুলবে না। আল্লাহর জমিনে এক দিন এই গণহত্যার বিচার হবেই ইনশাআল্লাহ।

হেফাজত আমির বলেন, আমরা সব সময়ই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। মহান আল্লাহ পাকের কাছে খুনিদের বিচারের জন্য ফরিয়াদ জানিয়েছে। বাংলাদেশের মুসলিমদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে, তার ইহলৌকিক ফায়সালার জন্য সবাইকে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০