Publisher
১০ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪৮ কোটি টাকা আত্মসাৎ: ঢাকা ওয়াসার তিন কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ২৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- ঢাকা ওয়াসার সাবেক রাজস্ব পরিদর্শক ও প্রোগ্রাম ফর পারফরমেন্ট ইমপ্রুভমেন্ট (পিপিআই) প্রকল্প পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান, সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই পর্ষদের সাবেক অফিস ব্যবস্থাপক মো. হাবিব উল্লাহ ভুঁইয়া ও ঢাকা ওয়াসার জোন-৬ এর কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) মো. নাঈমুল হাসান। তারা ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সদস্য ছিলেন।

সূত্র জানায়, ঢাকা ওয়াসার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৬ সালে পিপিআই প্রকল্প গ্রহণ করা হয়। আউটসোর্সিং হিসেবে ওই প্রকল্পের কাজে অংশ নেয় ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি। বিনিময়ে আদায় অর্থের ৬ শতাংশ এই সংগঠনকে দেওয়ার হয়েছে। প্রকল্প থেকে পাওয়া সংগঠনের ওই টাকা জমা করা হয় জনতা ব্যাংকের ঢাকাস্থ কাওরানবাজার শাখায় সংগঠনের হিসাবে।

মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ বছরে আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে সংগঠনের পক্ষে পিপিআই পরিচালনা কমিটির নামে পরিচালিত ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে মোট ২৪৮ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৯শ’ টাকা আত্মসাৎ করেছেন। তারা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০