Publisher
২২ মে ২০২৩, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই। দেশের রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই নির্বাচন ব্যবস্থার ওপর। নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমত নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিলো তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এক সময় কেয়ারটেকারের দাবি উঠেছে। আবারা কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধীতা করেছি। কেয়ারটেকার ইস্যুতে কখনো আওয়ামী লীগ ও বিএনপি এক সাথে আন্দোলন করেছে। আবার একই দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসাথে আন্দোন করেছে। এখন বিএনপি আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায় যেনো বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলন হয়। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেনো কোন বিতর্কের সৃষ্টি না হয়।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি দুটি কারণে। এক. আমরা দেখতে চাই মাঠ পর্যায়ে আমাদের শক্তি ও জনসমর্থন কতোটা আছে। দুই. নির্বাচন কেমন হচ্ছে তা দেশের মানুষকে দেখাতে চাই। দেশের মানুষ যেনো বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পরিস্কার ধারণা পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০