Publisher
২৬ মে ২০২৩, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে বাংলাদেশকে বাজেট সহায়তায় হিসাবে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী মাসের প্রথম সপ্তাহেই এ বাজেট সহায়তার ঋণচুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি সূত্র এ তথ্য জানা গেছে।

ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি অর্থবছর ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের একটি বাজেট সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে এখনো এডিবির বোর্ডে অনুমোদন হয়নি। অনুমোদন হলেই তারপরে চুক্তি হবে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলতি অর্থবছরের গত ২৪ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। সাড়ে ৩ মাসের আমদানি সুরক্ষিত করার জন্য যথেষ্ট। এর পর বিশ্বব্যাংকের দেওয়ার বাজেট সহায়তা যোগ হওয়ার পর রিজার্ভ বেড়েছিল বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এডিবির বাজেট সহায়তাও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তহবিল বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজেট সহায়তার অর্থ সরকার যেকোনো খাতে খরচ করতে পারে। তাই চাপ সামলাতে বাজেট সহায়তার অর্থ নেওয়া সরকারের জন্য বেশি সুবিধাজনক। তবে এ জন্য কিছু শর্ত পূরণ করতে হয়।

এডিবির সঙ্গে এখন বাজেট সহায়তার যে দর-কষাকষি হয়েছে, তাতে বেশ কিছু শর্ত রয়েছে। যেমন ব্যবসায় পরিবেশ উন্নয়ন, জ্বালানির দাম নির্ধারণ, ভর্তুকিসহ বিভিন্ন খাতে নীতি সংস্কার আনতে হবে। এসব শর্ত কতটা বাস্তবায়িত হলো, তা নিয়মিত নজরে রাখবে এডিবি। এবারের বাজেট সহায়তা দেওয়া হচ্ছে, তা সরকার সামাজিক নিরাপত্তা খাতে খরচ করতে চায় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০