Publisher
২৮ মে ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বিএনপির এজেন্ডা নয়, নির্বাচনের আগেই ক্ষমতার গ্যারান্টি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বিএনপির এজেন্ডা নয়। নির্বাচন তাদের লক্ষ্য নয়। তারা সরকার বদল করতে চায়। তারা নির্বাচনের আগেই ক্ষমতার গ্যারান্টি চায়। তা নাহলে তারা ভোট করবে না।

শনিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ইনু বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই নানা ধরনের গুজব চলে। সেটিই চলছে। দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের আগে শেখ হাসিনার পতন চেয়েছে; কিন্তু আসলে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগেই তাদের দণ্ডিত অপরাধী নেতাদের মুক্তি চায়। তারা চায় রাজাকারকে হালাল করতে। যুদ্ধাপরাধীদের হালাল করতে কিন্তু জাসদের প্রাণ থাকতে জামায়াত জঙ্গিকে হালাল করার রাজনীতি করতে দেওয়া হবে না।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি যাই বলুক না কেন বাংলাদেশের ভোট কোনো বিদেশি গোষ্ঠীর কথায় আটকে যাবে না। তাই বিএনপির উদ্দেশ্যে বলব- নির্বাচনের ট্রেনে উঠুন, আর না হয় কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যান। এ দেশ আমজনতার। জামায়াত রাজাকার জঙ্গিদের নয়। যাপিত জীবনের সমস্যা সমাধানের কোনো জাদুর কাঠি বিএনপির হাতে নেই। দ্রব্যমূল্য, দুর্নীতি, বৈষম্য কমানোর জাদুর কাঠি নেই। ওরাও ক্ষমতায় ছিল। তাদের প্রতিটি নেতার পিঠে দুর্নীতির ছাপ। হাতে দলবাজির রক্ত। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি জামায়াত হতে পারে না।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- জাসদ কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রাজবাড়ির সাবেক এমপি আবদুল মতিন, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ।

মাগুরার নোমানী ময়দানের এ জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০