Publisher
১০ জুন ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতকে ঘরোয়া কর্মসূচির প্রস্তাব ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: পুলিশের পক্ষ থেকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি না পেলেও কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে ঘরোয়া কর্মসূচি পালনের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু, এ বিষয়ে লিখিত কোনো অনুমতি দেয় ডিএমপি।

শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

সাইফুর রহমান বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে ঘরোয়া কোনো স্থানে কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম এলাকা বাদে অন্য কোনো স্থানে ঘরোয়া কর্মসূচি পালন করতে চাইলে ডিএমপিকে তা জানাতে বলা হয়েছে। আমরা বিষয়টি জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের জানিয়েছি। তারা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমরা এখনো লিখিত অনুমতি পায়নি। তবে, আমাদের আইনজীবী প্রতিনিধিকে ডিএমপি পক্ষ থেকে সমাবেশের স্থান পরিবর্তন করার বিষয়ে জানানো হয়েছে। স্থান কেন পরিবর্তন করবো সেটি তো আলোচনার ব্যাপার।

অনুমতি না পেলে কর্মসূচি পালন করবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো ডিএমপি না বলেনি। আশা করছি, অনুমতি মিলবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গত ৫ জুন জামায়াতের পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত ইসলামী। অনুমতি না মেলায় ৫ জুন সোমবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে একই স্থানে শনিবার (১০ জুন) সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত।

সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুনের সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার (৬ জুন) ফের ডিএমপির কাছে আবেদনপত্র জমা দেয় দলটি। আবেদনপত্র জমা দেয়ার পর দলটির প্রতিনিধিদলের সদস্য অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছিলেন, ছুটির দিনে সমাবেশ করলে অনুমতি মেলবে পুলিশের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা সোমবারের কর্মসূচি স্থগিত করে শনিবার বন্ধের দিন কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০