Publisher
২৬ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণভাবে ব্যারাকে ফিরে গেল ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ণ নিরাপত্তার শর্তে এবার বিদ্রোহ থেকে সরে এসে শান্তিপূর্ণভাবে ব্যারাকে ফিরে যাচ্ছে ওয়াগনার বাহিনী। এরই মধ্যে সশস্ত্র বিদ্রোহের কারণে বাহিনীটির প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের বিরুদ্ধে আনা ফৌজদারি অপরাধের মামলা তুলে নেয়া হয়। সেই সঙ্গে যারা এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন সেই সব সেনাদেরকেও সব ধরনের অপরাধ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

বাহিনীটি ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে সশস্ত্র অভিযানে যোগ দেয় এবং ক্রেমলিন অনেকবার তাদের সাহসিকতার প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায় ওয়াগনার বাহিনীর ফিরে যাওয়ার সময় তাদের শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় জনতা।

এর আগে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন ভাড়াটে বাহিনীটির প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। বিদ্রোহ থেকে সরে আসার পর নিজের সেনা ও বিভিন্ন যুদ্ধযান নিয়ে রাশিয়ার রসটভ অঞ্চল ছেড়ে যেতে শুরু করেন প্রিগোজিন। বিদ্রোহ ঘোষণার পরই ভাড়াটে এই বাহিনী রুশ সেনাবাহিনীর একটি হেডকোয়ার্টার দখল করে। এরপর তারা রাজধানী দখল করার জন্য মস্কো অভিমুখে যাত্রা করে।

স্থানীয় সময় শনিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াগনার প্রধানের কথা হয়েছে তিনি রাশিয়া ছেড়ে বেলারুশ যেতে পারবেন। যদিও তিনি রসটভ অঞ্চল ছেড়েছেন।

পেসকভ আরও বলেন, বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রিগোজিনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে প্রিগোশিন তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

পেসকভ বলেন, ওয়াগনারের সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গ এক চুক্তি সই করবে। তারা যে বিদ্রোহ করেছে এজন্য তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়। কারণ ক্রেমলিন সব সময় ইউক্রেন যুদ্ধে তাদের বীরত্বপূর্ণ কাজের সম্মান জানিয়ে আসছেন।

এর আগে রাশিয়ার ভাড়াটে এই বাহিনী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে। বাহিনীটির প্রধান ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেন, শুক্রবার তার সেনাদের ওপর রকেট হামলা চালায় রুশ সেনারা। এর জবাবে ক্রেমলিনের সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে নিজ সেনাদের মস্কোর দিকে পাঠান।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০