Publisher
২৮ জুন ২০২৩, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জায়নামাজ আর ছাতা ছাড়া আর কিছু নেওয়া যাবে না ঈদগাহে

নিজস্ব প্রতিবেদক: ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ জামাত যেসব জায়গায় অনুষ্ঠিত হবে সেসব জায়গায় ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ মাঠে প্রবেশ করতে সবাইকে আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হবে।

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার আরও বলেন, সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা পুলিশ এবং জঙ্গি তৎপরতার বিষয়ে খোঁজ-খবর রাখছে সিটিটিসি। এছাড়া সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। এছাড়া কোনও ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।

ফাঁকা ঢাকা নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বাড়ি যাওয়ার আগে ঘরের দরজা জানালা বন্ধ করা হয়েছে কিনা সব বিষয় চেক করে যাবেন। এসির লাইন বন্ধ কিনা, গ্যাসের লাইন বন্ধ কিনা এসব বিষয়ে চেক করে যাবেন। এছাড়া ফাঁকা ঢাকা নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির প্রতিটি থানা কাজ করছে। বাড়ি যাওয়ার আগে স্বর্ণ বা নগদ টাকার মতো মালামাল নিরাপদে রেখে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০