Publisher
১ জুলাই ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টিতেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সাধারণ মানুষের কাছে জাতীয় চিড়িয়াখানা যেন এক স্বস্তির জায়গা। যেকোনো সরকারি ছুটিতে রাজধানীর অন্যতম এ বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নামে। ঈদুল আজহার ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। শনিবার সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় করেন নানা বয়সী মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় ছুটে আসেন তারা।

রাজধানীর মিরপুরে ১৮৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা জাতীয় চিড়িয়াখানা শিশুদের জন্য হলেও শুক্রবার সকাল থেকে নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়। প্রতি ঈদের মতো এবারও চিড়িয়াখানায় লাখো দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শনিবার সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষজন ঈদের আনন্দ উপভোগ করতে চিড়িয়াখানায় এসে স্বস্তি প্রকাশ করছেন। চিড়িয়াখানার বৃষ্টিস্নাত পরিবেশ দর্শনার্থীদের যেমন চাঙ্গা করে রেখেছে, তেমনি পশুপাখিদেরও করেছে উজ্জীবিত। কেবল ঈদ নয়, সারা বছরই চিড়িয়াখানার পরিবেশ দর্শনার্থীবান্ধব থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের।

এদের মধ্যে ৭৩ বছর বয়সী নূরজাহান বেগম নাতিদের সঙ্গে চিড়িয়াখানায় আসেন। তিনি জানান, জাতীয় পশু বাঘ এবং বনের রাজা সিংহকে চোখের সামনে দেখে তার দুই নাতি অনেক আনন্দ পেয়েছে। বাসার বাইরে তার নিজেও ভালো সময় কেটেছে।

মিরপুরের বাসিন্দা জুবায়ের হোসেন ঈদের ছুটিতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন। তিনি বলেন, বৃষ্টিতে কিছুটা সমস্যা হলেও ঘুরতে ভালো লাগছে। নিজেদের চেয়ে সন্তানদের আনন্দ বড়। তাই বৃষ্টি উপেক্ষা করে ঘুরছি।

এদিকে চিড়িয়াখানায় দর্শনার্থীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদে রাজধানীবাসীর বিনোদনের জন্য জাতীয় চিড়িয়াখানাজুড়ে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০