Publisher
১২ জুলাই ২০২৩, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কক্সবাজার প্রতি‌নি‌ধি: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় জেয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী গাড়িবহর।

সেখানে পৌঁছেই প্রথমে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন তারা।

পরে তাদের ক্যাম্প এলাকায় জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শনের কথা।

এ ছাড়া কমিউনিটি নেতা, ইমাম, যুবকসহ রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন জেয়া ও তার সফরসঙ্গীরা।

ক্যাম্প এলাকা পরিদর্শনের পর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক অংশ নেবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদল।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ আমিন বলেন, ক্যাম্পের পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের মতো দেশকে জানাতে চাই, আমরা মর্যাদা নিয়েই দ্রুত দেশে ফিরতে চাই।

এই সফর ঘিরে ক্যাম্প এলাকাজুড়ে গোয়েন্দা নজরদারিসহ জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। প্রতিটি ক্যাম্পের প্রবেশমুখে চলছে তল্লাশি, সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এই সফর কেন্দ্র করে ক্যাম্পজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

গত ৫ জুলাই (বুধবার), আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ এ খান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যেই এবাদুল্লাহ নামে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) হত্যা করা হয়। এর দুদিন পর ৮ জুলাই (শুক্রবার) রোহিঙ্গাদের দুই সশস্ত্র সংগঠন আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষে মারা যায় ৫ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০