Publisher
১২ জুলাই ২০২৩, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে দু’দলের সমাবেশ : বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতি‌বেদক: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। এর মধ্যে আজ বিএনপি রাজধানীতে সরকার পতনে এক দফা ঘোষণা ও গণশক্তি প্রদর্শনে সমাবেশ শুরু হ‌য়ে‌ছে।  বিএনপিকে রাজপথে একতরফা শক্তি প্রদর্শনের সুযোগ দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি রাজধানীতে শান্তি সমাবেশ কর‌ছে।

দুই দলের কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এদিকে, বিএনপির সমাবেশস্থলের অল্প দূরে শান্তি সমাবেশ কর‌ছে আওয়ামী লীগ।

তবে একই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানায়, রাজধানীতে একই দিনে দুই বড় দলের কর্মসূচি থাকলেও তা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবে না। এক বছরের বেশি সময় ধরে বিএনপির কর্মসূচির দিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ।

রাজধানীতেও একই দিনে এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। তবে ঢাকা ও ঢাকার বাইরে কোথাও একবারও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

দুই দলের কর্মসূচিকে কেন্দ্রে করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশকে ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। সমাবেশের নামে কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০