Publisher
২৯ জুলাই ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের-বিএনপি সংঘর্ষ: ছাত্রদলের ৬ নেতাকর্মী ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার বেলা ১২টার পর একে একে তারা হাসপাতালে আসেন।

আহতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপিকর্মী ওবায়দুল।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইটপাটকেলে আঘাতে তারা আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি এবং ইট-পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০