Publisher
৩১ জুলাই ২০২৩, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে ২ আগস্ট মাঠে নামছে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সপ্তাহব্যাপী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আগামী বুধবার থেকে জনসভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, জনসভাসহ নানা কর্মসূচি পালন করা হবে। সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির রাজধানীর নিউ ইস্কাটনের বাসভবনে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে শেষে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামবো। সাতদিনের কর্মসূচি আছে। আজ কর্তৃপক্ষের কাছে দেবো। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।’

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্য ধারা প্রবর্তন করতে চায় তারা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিবে তা মানবো। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেবো না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘যারা আলোচনায় বিশ্বাসই করে না। সরকার উৎখাতের কথা বলে। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না তাদের সঙ্গে কি কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেইভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।’

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের সাধারন সম্পাদক শিরিন আখতার এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জেপি’র সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুকসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে ১৪ দলের নেতারা বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, `বিএনপি যেহেতু এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে, তাই তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, ‘বিএনপির এজেন্ডা হলো সরকার পতন, নির্বাচন নয়। তাই দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য ১৪ দলকে মাঠে নামতে হবে।’

জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, ‘শুধু বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নয়, রাজধানীর প্রতিটি থানায় থানায় ১৪ দলের কর্মসূচি থাকতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০