Publisher
১১ অগাস্ট ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাদের কিনারে বিএনপি, নির্বাচন বর্জন করলেই পতন: তথ্যমন্ত্রী

খাদের কিনারে বিএনপি, নির্বাচন বর্জন করলেই পতন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ক্রমাগত নির্বাচনবিমুখতা এবং চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত হতে যাওয়া বিএনপি আজ খাদের কিনারে এবং আগামী নির্বাচন বর্জন করলেই পতন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সভা’য় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ অভিমত দেন।

তিনি বলেন, ‘বিএনপি এমন একটা দল, যে দল করলে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন দূরে থাকুক, ইউনিয়ন পরিষদের মেম্বার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনও করা যায় না। তাদের নেতা-কর্মীদের আমি জিজ্ঞাসা করবো-যেই দল করলে কোনো নির্বাচনই করা যায় না, আপনাদের কী ঠেকা পড়েছে সেই দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হয়ে থাকার!’

মন্ত্রী বলেন, ‘তারেক রহমান যতদিন নির্বাচন করতে না পারবেন, ততোদিন বিএনপির কেউ ইউনিয়ন মেম্বার নির্বাচনও করতে পারবেন না-এটিই এখন তাদের নীতি। কিন্তু বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে বুঝতে পারবে, তাদের নেতা-কর্মীরা বর্জন করে নাই এবং কম্বল বাছতে গিয়ে দেখবে পুরো কম্বলই উজাড় হয়ে গেছে। সুতরাং বিএনপিকে বলবো-গণতন্ত্রের পথে হাঁটলেই তাদের লাভ। এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আর কতোদিন আপনারা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন, এটা করে বিএনপি আজ খাদের কিনারে, আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যেই পড়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০