Publisher
১৭ অগাস্ট ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: শরীফ আহমেদ

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া ও তারেক রহমান অংশগ্রহন করতে পারবেনা বলেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ।

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের আদালতের বিচারে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার শাস্তি হয়েছে। অন্যদিকে এতিমের টাকা আত্মসাৎ করে জিয়ার স্ত্রী খালেদা শাস্তি ভোগ করছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী এরা কেউই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। একারনে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে। কিন্তু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার আর কোন সুযোগ নেই। এই অসার দাবী উত্থাপন এবং বিভিন্ন দুতাবাসে নালিশ করে তারা প্রকারান্তরে আগামী নির্বাচনকে বানচালের পায়তারা করছে। তারা বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট করছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমানের ভুমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানী হানাদার গোষ্ঠী বঙ্গবন্ধুকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করলেও তাকে হত্যা করার মত দুঃসাহস দেখায়নি। অথচ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কতিপয় কুলাঙ্গার বঙ্গবন্ধুকে পরিবারের ২৬ জন সদস্যসহ নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকান্ডে পেছন থেকে মেজর জিয়া কলকাঠি নেড়েছে। জাতির পিতা হত্যার বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে। এখন সময় এসেছে বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামীদের ফিরিয়ে এনে রায়ের পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং একটি কমিশন গঠন করে এই হত্যাকান্ডের পরিকল্পনাকারীদের বিচার করা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর জনাব মোঃ নজরুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ও সরকারের সচিব জনাব আনিসুর রহমান মিয়া পিএএ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামীম আখতার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরন/সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০