Publisher
২৪ অগাস্ট ২০২৩, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিকস কারও প্রতিদ্বন্দ্বী নয়, কারও বিরোধী নয়: পুতিন

Russian President Vladimir Putin gestures during a ceremony to sign the treaties for four regions of Ukraine to join Russia, at the Kremlin in Moscow, Russia, Friday, Sept. 30, 2022. The signing of the treaties making the four regions part of Russia follows the completion of the Kremlin-orchestrated "referendums." (Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP)

অনলাইন ডেস্ক: ব্রিকস কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না এবং কারও বিরোধী নয়। তবে বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার অপ্রতিরোধ্য প্রতিপক্ষ রয়েছে। জোহানেসবার্গে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে ব্রিকস কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না, কারও বিরোধিতা করছে না। তবে এটাও পরিষ্কার, একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার এই উদ্দেশ্যকে থামিয়ে দিতে প্রতিপক্ষ রয়েছে। প্রতিপক্ষরা বিশ্বে উন্নয়ন ও প্রভাবের নতুন স্বাধীন কেন্দ্রের উত্থানকে আটকানোর চেষ্টা করছে।’

ভাষণ দেওয়ার সময় ব্রিকস প্লাস/আউটরিচ ফরম্যাটের গুরুত্বও উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদস্য পাঁচ দেশ নিজেদের সঙ্গে সহযোগীতার মতো বিষয়গুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা নিজেদের মত বিনিময়ের আরও ভাল সুযোগ পাব।’

ব্রিকস জোটে নতুন করে ছয় দেশকে সদস্যপদ দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেছেন, আর্জেন্টিনা, মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্রিকসের সদস্যপদের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। নতুন দেশগুলোর ব্রিকস সদস্যপদ ১ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।

ব্রিকসের নেতারা তাদের জোট সম্প্রসারণ করার বিষয়ে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালের পর এই প্রথম তারা কোনো সম্প্রসারণের সিদ্ধান্ত নিল। ২০০৯ সালের ১৬ জুন প্রথমে ব্রিক নামে জোটের যাত্রা শুরু হয়। পরে ২০১০ সালে জোটে দক্ষিণ আফ্রিকা শরিক হয়ে ব্রিকস নাম ধারণ করে। এরপর আর কোনো সদস্য নেয়নি তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০