Publisher
৩১ অগাস্ট ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ দিনের সফরে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন। রাষ্ট্রপ্রধান জাকার্তা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি আগামী ৫-৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৪৩তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং ওইদিন সন্ধ্যায় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী- শীর্ষ সম্মেলনের ফাঁকে, বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আসিয়ান সচিবালয়ের তথ্যসূত্র অনুসারে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্বদানের কথা রয়েছে। পরে প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ ১৮টি দেশ এই ফোরামের সদস্য।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩ তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন। সিঙ্গাপুরে তিনি ও তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০