Publisher
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ।

তিনি বলেন, ভিসা নীতি—নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই যারা নির্বাচনে বাধা ও প্রশ্নবিদ্ধ করতে চায়। ভিসা নীতি বাস্তবায়নের বাস্তবতাটা কি সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার এ নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ রয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনি পর্যবেক্ষক না আসার বিষয়ে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, ভোটাররা ভোট দিলো কি না সেটা গুরুত্বপূর্ণ। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদেরও সেভাবে নির্বাচন হবে।

এ সময় বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে- এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। তারা না আসতে চাইলে আসবে না, সেটা তাদের বিষয়। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সহ্য করা হবে না।

অক্টোবরে বিএনপির মরণ কামড় প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মরণ কামড় দিতে গিয়ে বিএনপিই মরে ভূত হয়ে যাবে।

কাদের বলেন, এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই বাংলাদেশের রাজনীতির ফয়সালা হয়ে গেছে। আর বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন আশীর্বাদ। তার বিকল্প কেউ নেই।

ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন। জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলছেন- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি আলোকচিত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন তিনি। সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন জো বাইডেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০