Publisher
৬ অক্টোবর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে ভিসামুক্ত সম্পর্ক চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে একমত বাংলাদেশ ও ভারত। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে।

আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্কের ঐতিহাসিক পদাঙ্ক অনুসরণ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে। দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রত্যাশা করছে দুই দেশ।’

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের মতো এবারও তিন দিনের এই সংলাপ শুরু হয়েছে।

আয়োজকরা জানান, সংলাপে বাংলাদেশের ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতারা অংশ নেবেন। অপরদিকে অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধিদল সিলেটে পৌঁছেছে।

শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিন সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

১০

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

১১

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

১২

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান

১৩

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

১৪

মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১৬

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

১৭

ভারি বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৯

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

২০