Publisher
২২ ডিসেম্বর ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতাসীনদের হুমকি ধমকি উপক্ষো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক: এবার সংসদ নির্বাচনের বিএনপি অংশগ্রহন না করায় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন থেকে প্রচারে বেশ পিছিয়ে বিরোধীদলগুলো। এক কথায়, যেখানে আওয়ামী লীগ বাদে অন্যসব দলের প্রচারণা প্রায় সীমিত, সেখানে গণমুক্তি জোটের প্রার্থী জোটে প্রতীক ছড়ির পক্ষে ভালোভাবেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই ছড়ি নিয়ে মাঠে নামছে দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা-১০ আসনে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে যাচ্ছেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ও জোট মনোনীত প্রার্থী ড. ইফতেখার শাহরিয়ার ফুয়াদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কলাবাগান এলাকায় গণসংযোগে নামেন গণমুক্তি জোটের শীর্ষ এই নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। প্রচারণা ধীরে ধীরে রূপ নেয় বিশাল মিছিলে।

প্রচারণার ফাঁকে ড. ইফতেখার শাহরিয়ার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও স্থানীয় আঞ্চলিক নেতারা নির্বাচনের আচরনবিধি ভঙ্গ করে মোড়ে মোড়ে অফিস করে প্রার্থীদের বিরক্ত। ক্ষমতাসীনদের বাড়াবাড়ি বন্ধে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান তিনি।

এসময় তিনি অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, মারামারি-কাটাকাটি, সন্ত্রাস, ধর্ষণ-ব্যাভিচার মুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি ছড়িতে ভোট প্রার্থনা করেন।

রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে
প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস, জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০