Publisher
২৩ ডিসেম্বর ২০২৩, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণা: রাজধানীর চারদিকে শুধু নৌকা আর নৌকা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহন করলেও  সর্বত্রই ঝুলছে নৌকার প্রার্থীদের পোস্টার। নৌকার পোস্টার ছাপিয়ে স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা খুব কমই দেখা যাচ্ছে।

ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকন মঙ্গলবার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পুরান ঢাকাসহ তার নির্বাচনী এলাকায় শোভাযাত্রা করেন। এসময় তাকে হাতির পিঠে চড়ে সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরইমধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে রাজধানী ঢাকার রাস্তাঘাটে।

মোহাম্মদপুর এলাকার অলিগলিতে হাঁটলেই চোখে পড়ছে চারদিকে ঝুলিয়ে রাখা সাদাকালো পোস্টার। আসন্ন নির্বাচনের প্রচারণা যে শুরু হয়ে গেছে, তা মোহাম্মদপুরের এই অলিগলির রাস্তার সাজসজ্জাতেই বোঝা যাচ্ছে। তবে সকল পোস্টারই আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নৌকার পোস্টার। অন্যকোনো পোস্টার চোখে পড়ে না এ এলাকায়।

মগবাজার এলাকায় ঘুরেও মাথার ওপরে ঝুলতে দেখা গেছে শুধু নৌকারই পোস্টার। সংসদীয় আসন ঢাকা-১২ থেকে নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পোস্টারেই ছেয়ে গেছে তার সংসদীয় আসন।

শুধু রাজধানীর এই দুই এলাকাই নয়– ঢাকাসহ সারাদেশের প্রার্থীরা প্রতীক বরাদ্দের পরই ঝুলিয়েছেন তাদের পোস্টার। নৌকার পোস্টারে সারাদেশ ছেয়ে গেলেও অন্য দলের কিংবা স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার ও প্রচারণা তেমনটি চোখে পড়েনি।

চট্টগ্রাম-৭ সংসদীয় আসনের (রাঙ্গুনিয়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের এলাকা ইছাখালীর রাঙ্গুনিয়াও সেজেছে নৌকার পোস্টারে।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। তবে এবারের নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি দল না থাকায় নির্বাচনী প্রচারণার মাঠে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছাড়া অন্য কারও কার্যক্রম চোখে পড়ছে না খুব একটা।

বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিসহ ৪টি দলের আসন সমঝোতার পরে বাকি ২২টি দলের প্রার্থীরা এক প্রকার আনুষ্ঠানিতার জন্যই নির্বাচনে আছেন– এমনটিই বলছেন বেশ কয়েকটি দলের নেতারা। তাই অন্য দলগুলোর দাবি– ‘নির্বাচনে আওয়ামী লীগের যেখানে জয় নিশ্চিত, সেখানে আমরা এতো খরচ করে প্রচারণা করতে চাই না’। কিছু কিছু প্রার্থী আগামী ১-২ দিনে প্রচারণা ও পোস্টার ঝোলাবেন বলে জানিয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা বলছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই নির্বাচন উৎসবমুখর হওয়া। নৌকার প্রচারণায় তারা পোস্টারিংসহ জনসভা করতে সবার থেকে এগিয়ে থাকতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০