Publisher
১৮ জানুয়ারী ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহন করতে হবে :রিমি

নিজস্ব প্রতিবেদক: শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহন করতে শিশু একাডেমিকে নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

তিনি বলেন, বাংলাদেশের আগামী প্রজন্ম শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় সরকার কাজ করছে। পথশিশুদের শিক্ষা, প্রাশিক্ষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, পৃথিবীতে ভালো ও মন্দ দুই ই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সুষম, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। যেটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) মন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর আজ ১৮ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন শিশু একাডেমির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসিসহ শিশু একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্ব শেষে ছিল শিশুদের পরিবেশনায় ‘উঠবো জেগে, ছুটবো বেগে’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০