Publisher
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

নিজস প্রতিবেদক: সিলেট বিমানবন্দর পরিদর্শন করলেন মন্ত্রী; উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি। এসময় তিনি বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

আজ সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিদ্যমান টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন সহ চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ আনিসুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী চলামান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে প্রকল্পের নির্দিষ্ট সময় ডিসেম্বর-২০২৫ এর মধ্যেই উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে জোর নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালী করণের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২,৩০৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রী আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী সিলেটে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল পরিদর্শন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি হযরত শাহজালাল (র:) এঁর মাজার জিয়ারত করেন। এছাড়াও, মন্ত্রী দেশ ফাউণ্ডেশন-ইউকে কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত “Tourism for Building Smart Bangladesh and Investment Opportunity for NRB’s” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সিলেট বিমানবন্দর পরিদর্শন করলেন মন্ত্রী; উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি। এসময় তিনি বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

আজ সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিদ্যমান টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন সহ চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ আনিসুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী চলামান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে প্রকল্পের নির্দিষ্ট সময় ডিসেম্বর-২০২৫ এর মধ্যেই উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে জোর নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালী করণের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২,৩০৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রী আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী সিলেটে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল পরিদর্শন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি হযরত শাহজালাল (র:) এঁর মাজার জিয়ারত করেন। এছাড়াও, মন্ত্রী দেশ ফাউণ্ডেশন-ইউকে কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত “Tourism for Building Smart Bangladesh and Investment Opportunity for NRB’s” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০