Publisher
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করুন: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সেই সাথে দেশে উস্কানিমূলক পদক্ষেপে অংশ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে নিজ জেলা কক্সবাজারের বিমান বন্দরে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেই দিকে লক্ষ্য রাখুন।’

দেশে উদ্ভুত পরিস্থিতিতে দেশবাসীর ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উস্কানিমূলক যেকোনো পদক্ষেপে অংশ নেবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।

কক্সবাজার বিমানবন্দরে তিনি এসে পৌঁছলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০