admim
৪ মে ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিকশা বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক : অটোরিকশা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধের দাবি করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে এসব দাবি জানিয়ে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।

আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সংঠনটির নেতারা।

এসব দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করতে হবে।
এ সময় অটোরিকশা চালকদের বাস ও হিউম্যান হলারের চালক হিসেবে পুনর্বাসনের দাবি জানানো হয়।

অটোরিকশার জন‍্য গড়ে ওঠা চার্জিং স্টেশনগুলোকে দেশের বিদ‍্যুৎ সংকটের অন‍্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০