Ritesh Beghi
৮ মে ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি সিনেমা-সিরিজ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ভারত

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানো তথা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এ পরিস্থিতিতে বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ করল দেশটি।

বৃহস্পতিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্টের সম্প্রচার বন্ধ করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ সৃষ্টি করে ভারত। এর ফলে রোষানলে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাদেরও। শোক প্রকাশ করেও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা।

এরপর বলিউডের ফিল্ম সংগঠনগুলোর পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর জারি রেখেছে ভারত। এরপর এর তীব্র প্রতিবাদ করেন পাকিস্তানের তারকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০