admim
৩১ মে ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন নতুন বিসিবি সভাপতি বুলবুল

নিজস্ব প্রতিবেদন : তার বাংলাদেশে আসার কারণ নিয়েও আছে সংশয়। এক পক্ষের কথা, আমিনুল ইসলাম বুলবুল এবার দেশে এসেছেন মূলত পারিবারিক কারণে। তার খুব কাছের সূত্র নিশ্চিত করেছে, বিসিবির নতুন সভাপতি এবার বাংলাদেশে এসেছেন মূলত পারিবারিক কারণে। একটি জমিজমা সংক্রান্ত কাজে।

তবে শেষ দিকে জানা গেল, তিনি শুধু পারিবারিক কারণে দেশে আসেননি। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক এবার দেশে পা রেখেছেন একটা সুনির্দিষ্ট লক্ষ্যে। এবং সেটা একান্তই তার নিজের না। মূলত জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে কথা বলে।

আজ শুক্রবার বিকেলে বিসিবি সভাপতির নতুন চেয়ারে বসার পর আমিনুল ইসলাম বুলবুল যা বললেন, তা শুনে মনে হলো, তিনি এসেছেন মূলত জাতীয় ক্রীড়া পরিষদ প্রধান তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ডাকে। এবং তিনি বুলবুলকে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার কথা বলেন প্রায় ২ মাস আগে; গত এপ্রিল মাসের শেষ দিকে।

বিসিবি সভাপতির চেয়ারে বসে প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘সত্যিকার অর্থে, এই প্রথম গত মাসের এপ্রিল মাসের শেষ দিকে আমি একটা কল পাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কী সুযোগ গ্রহণ করবেন?’

প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় দেশের ক্রিকেটের জন্য কাজ করার কথা বলেছেন। আজ শুক্রবার বিকেলে সে কথার সূত্র ধরে বিসিবির নতুন সভাপতি জানান, ‘আমি যে আপনাদেরকে এতো প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য। যখন এই কল পেয়েছি, তখন আর পেছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল, কীভাবে এই কলটাকে রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন।’

বুলবুল জানিয়ে দেন, খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে বিসিবির দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, ‘আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে আমি অনার্ড যে, এই রকম একটা কল পেয়েছি। যার ফলশ্রুতিতে এই দায়িত্বটা পেয়েছি। এই দায়িত্বটা বাংলাদেশের ক্রিকেট না, ‘ক্রিকেট ইন বাংলাদেশ’। বাংলাদেশে কী ক্রিকেট আছে, চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিতে। আমি বিশ্বাস করি, ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে।’

‘আজকে আমার রোলটা নতুন রোল। আজকে ৩০ মে শুরু হলো। একটা ছোট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে, আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে রিটায়ার করে নেই, তারপর গত ১৯ বছর ধরে ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসিসিতে। এটা আমার জন্য নতুন হাইটের একটা পরীক্ষা বা একটা সুযোগ।’

বুলবুল আগেই জানিয়ে দিয়েছেন, তিনি দীর্ঘ মেয়াদের জন্য আসেননি। আবারও সেই কথাই বললেন, ‘যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় সাত ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। সো, একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা দীর্ঘদিন মনে রাখবেন। চেষ্টা করব, ক্রিকেটটা যাতে সবাই খেলতে পারে, যাতে সবার খেলা হয়। যেন একটা স্টেটমেন্ট হয় — ক্রিকেটটা সবার জন্য। এই ধারাটা শুরু করে দিয়ে যেতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০