Ritesh Beghi
৫ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে বিএনপির আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত

সদরপুরে বিএনপির আনন্দ মিছিলের ছবি

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার (৫আগস্ট) সকাল ১১ টায় উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ফরিদপুর -৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ৷ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বৃস্টি উপেক্ষা সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে। সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিলে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

আনন্দ র‍্যালীর শুরুর আগে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন গতবছর আজকের এই দিনে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে বাংলার জনগন মুক্তি পেয়েছে, মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আহবান করবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচীত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে ফেওয়া হোক। তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র, টালবাহানা বিএনপির নেতাকর্মীরা মেনে নিবেনা। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠন করা হবে।

সদরপুরে বিএনপির আনন্দ মিছিলের ছবি 1

আনন্দ মিছিল ও র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু,সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজলা বিএনপির সাবেক সভাপতি মোকলেকুর রহমান খান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সহ বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০