Publisher
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো পূজায় বিশেষ ট্রেন

অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।

এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা রেলস্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভিজিলেন্স টিম কাজ করবে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় যাত্রী সেবার মান উন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০