Publisher
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণছাঁটাইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হোয়াইট হাউসের

অনলাইন ডেস্ক: মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এড়াতে না পারে, সে ক্ষেত্রে গণহারে ছাঁটাইয়ের জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ রকম একটি চিঠি হাতে পেয়েছে।

নির্দেশনা অনুসারে, অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে ‘জনবল হ্রাসের’ পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে। কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাস করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে।

বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলেছিলেন। এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে গত মঙ্গলবার জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই এই নির্দেশনা আসে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আশাবাদী যে কংগ্রেসে ডেমোক্র্যাটরা অচলাবস্থা শুরু করবে না এবং ওপরে বর্ণিত পদক্ষেপগুলোর প্রয়োজন হবে না।’

বাজেট অফিসের নির্দেশনায় সতর্ক করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার পরিচালিত যেসব কর্মসূচি, প্রকল্প ও কার্যক্রমের বিকল্প তহবিলের উৎস নেই এবং ‘প্রেসিডেন্টের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’– সেসবের কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করা হবে।

অনেক ফেডারেল সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে। প্রতিবছর এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।

১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছনো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়।

এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।

গত সপ্তাহে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা ও একজন ডেমোক্র্যাট মিলে ২০ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল বজায় রাখার জন্য একটি স্বল্পমেয়াদি ব্যবস্থা পাস করে, কিন্তু উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটরা বিলটি আটকে দেন।

এর পরিবর্তে ডেমোক্র্যাটরা তাদের নিজস্ব পরিকল্পনা প্রস্তাব করেন, যাতে স্বাস্থ্যসেবা খাতে কাটছাঁট বন্ধ করে অর্থায়ন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করা হয়। জুলাই মাসে ট্রাম্পের নীতিগত মেগাবিল– যা ওয়ান, বিগ বিউটিফুল বিল নামেও পরিচিত–সেখানে স্বাস্থ্য খাতের মেডিকেইড প্রকল্পে ব্যাপক কাটছাঁট করা হয়।

এই প্রকল্পের ওপর যুক্তরোষ্ট্রের সীমিত আয়ের লাখো মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরা নির্ভরশীল।

এই দাবিকে ‘গুরুত্বহীন ও হাস্যকর’ অভিহিত করে মঙ্গলবার ডেমোক্র্যাট পার্টির নেতা চাক শুমার ও হাকিম জেফ্রিসের সঙ্গে একটি বৈঠক বাতিল করে দেন ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, তাদের (ডেমোক্রেট) কংগ্রেসনাল নেতাদের সঙ্গে কোনো বৈঠকই ফলপ্রসূ হতে পারে না।’

গণছাঁটাই সংক্রান্ত নির্দেশনার খবর বুধবার প্রকাশের পর ডেমোক্র্যাটরা অভিযোগ করে, হোয়াইট হাউজ ভয় দেখানোর কৌশল ব্যবহার করছে।

সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা শুমার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই ফেডারেল কর্মীদের বরখাস্ত করছেন– শাসন করার জন্য নয়, বরং ভয় দেখানোর জন্য। এটি নতুন কিছু নয় এবং সরকারকে তহবিল দেওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

গত জানুযারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সঙ্গে তার খরচ কমানোর উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যেই হাজার হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০