Publisher
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না: ফয়জুল করীম

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজির নাম রাজনীতি না। এটি জুলুম ও ডাকাতিতন্ত্র। এটি একটি রাষ্ট্রতন্ত্র হতে পারে না। ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুট করেছে। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে ফেলেছে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতিও নেই; ডিজিএফআই-এনএসআই প্রধানও নেই; পুলিশের আইজিও নেই; এমনকি বায়তুল মোকারম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাষ্ট্র? এটিকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে।

ফয়জুল করীম বলেন, বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ-বিএনপির শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি। তিনি বলেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।

নির্বাচন কমিশনের সমালোচনায় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও সংবিধানে নেই। কারণ, সংবিধানে আছে, সরকার পরিবর্তন হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন।

বাংলাদেশের আদালত ও বিচারকদের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। যে যখন ক্ষমতায় আসে, বিচারকরা তার দিকে তাকিয়ে রায় দেন। এটি আদালত হতে পারে না। এর নাম বিচারক না।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০