Ritesh Beghi
২৮ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিহিংসার রাজনীতির কবর রচনা হয়েছে, ফ্যাসিবাদীরা হারিয়ে যাবে

বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা হয়েছে। ফ্যাসিবাদ আর দমন-পীড়নের রাজনীতি এই দেশে চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি বলেছেন, তরুণ প্রজন্ম রক্ত দিয়ে নতুন ধারার জনবান্ধন ও ঐক্যের রাজনীতির পথ তৈরি করেছে। সুতরাং নতুন বাংলাদেশে যারা পুরোনো স্টাইলের ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে তারা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এসএম খালিদুজ্জামান বলেন, বিগত স্বৈরাচারী সরকার আমাদের ওপর যে অত্যাচার করেছে, মিছিল করতে দেয়নি, সেই অপকর্মের ফল তারা এখন ভোগ করছে। তারা আমাদের নেতাদের ফাঁসি দিতে যে কোড (নিয়ম) তৈরি করে গিয়েছিল, সেই কোডেই আজ তাদের বিচার হচ্ছে।

বিগত ১৭ বছরের আন্দোলনে নারীদের ভূমিকার বিশেষ প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, আমাদের মা-বোনরা যে ভূমিকা রেখেছে, তা অতুলনীয় ও অপরিসীম। আমাদের অনেক বোন এই ফ্যাসিস্ট আমলে তার হাতের চুরি খুলে দিয়েছেন, সহায়তা করেছেন, নিজের গাড়ি দিয়ে দিয়েছেন। এছাড়াও অসংখ্য সময় তারা রান্না করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি রাজনৈতিক আন্দোলনে রাজপথে সময় দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন।

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জাতি যখনই ক্রান্তিকালে পড়েছে, প্রত্যেকবার আমির ডা. শফিকুর রহমান এ দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। এর মাধ্যমেই তিনি নিজেকে আগামী দিনে দেশের কাণ্ডারি হিসেবে উপস্থাপন করেছেন। সে হিসেবে বলতে পারি আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন ডা. শফিকুর রহমান, ইনশাআল্লাহ।ltw1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০