admim
১৭ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

অনলাইন ডেক্স: ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে। (যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি)। ধন্যবাদ!

এর আগে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে ‘গুরুতর পরিণতি’ হবে বলে ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই মৃত্যুদণ্ড বাতিলের খবর সামনে আসে।

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তারা নাকচ করে দেয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী। যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে। তথ্যসূত্র : শাফাক নিউজ
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০