Ritesh Beghi
১৭ জানুয়ারী ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মানবাধিকারকর্মীরা। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  জানিয়েছে, তারা ৩ হাজার ৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দমন-পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান, রাজধানী তেহরান টানা চার দিন ধরে তুলনামূলকভাবে শান্ত। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি।

কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা

ইসলামী প্রজাতন্ত্রের শাসন অবসানের দাবিতে রূপ নেয়। গত সপ্তাহের শেষ দিকে ব্যাপক সহিংসতায় পরিস্থিতি চরমে ওঠে। বিরোধী গোষ্ঠী ও এক ইরানি কর্মকর্তার তথ্যমতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা, যাতে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রায় ২০০ ঘণ্টার শাটডাউনের পর শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে ‘খুব সামান্য উন্নতি’ দেখা গেছে। তবে সংযোগের মাত্রা এখনও স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ২ শতাংশের কাছাকাছি।

এদিকে, বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শনিবার ভোরে তারা ইরানে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পেরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০