Ritesh Beghi
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা আরও সমৃদ্ধ এবং ডিজিটাল সম্পৃক্ততা আরও জোরদার করতে উদ্ভাবনী সুযোগ সন্ধান করা।

এই সহযোগিতামূলক পদক্ষেপ শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা করল। তাদের যৌথ লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যতের উপযোগী সেবা নিশ্চিত করা। এতে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইল-ভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অনন্য  সুবিধাসহ বৈচিত্র্যময় সেবা প্রদানে গুরুত্ব দেয়া হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানার উপস্থিতিতে পার্টনারশিপ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল-সচেতন তরুণ যারা নিরবচ্ছিন্ন ও লাইফস্টাইল-ভিত্তিক অভিজ্ঞতা প্রত্যাশা করে, বিশেষত তাদের জন্য সংযোগ সেবা ছাড়াও অর্থবহ উপযোগিতা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। মাস্টারকার্ডের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ সংযোগ, পেমেন্ট ও জীবনধারা-ভিত্তিক সুবিধার সমন্বয়ে যৌথভাবে উদ্ভাবনী সেবা নিয়ে আসার নতুন সুযোগ সৃষ্টি করেছে; যা আমাদের গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলবে। আন্তরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য আমি মাস্টারকার্ড টিমকে ধন্যবাদ জানাই।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি উল্লেখযোগ্য গতিতে এগিয়ে চলেছে। দেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। কয়েক দশক ধরে বাংলাদেশে একটি নিরাপদ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিশীল পার্টনারের ভূমিকা পালন করছে মাস্টারকার্ড। আমাদের যৌথ লক্ষ্য হচ্ছে উদ্ভাবন, বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা এবং লাইফস্টাইল-ভিত্তিক সুবিধার মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়ন করা, যা তাদের পরিবর্তিত চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পার্টনারশিপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

এই সহযোগিতার মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল সেবার প্রসার এবং ভোক্তাদের আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ও সুবিধাজনক সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড।

গ্রামীণফোন টেলিনর গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের ৯৯ শতাংশের বেশি জনগোষ্ঠীর নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করেছে। বর্তমানে ৮ কোটি ৩৯ লাখের বেশি গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

ডিজিটাল বৈষম্য হ্রাস, সমাজের ক্ষমতায়ন এবং গ্রাহক-কেন্দ্রিক প্রযুক্তি সেবা প্রদানই প্রতিষ্ঠানটির লক্ষ্য। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এ তালিকাভুক্ত।

যোগাযোগ

মিডিয়া যোগাযোগ:
আংকিত সুরেকা
হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস, গ্রামীণফোন লিমিটেড
মোবাইল: +৮৮০১৭১১-০৯২৩৪৫
ইমেইল: ankit@grameenphone.com

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০