Ritesh Beghi
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতের তারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

মানিকগঞ্জ সদরের মিতরা এলাকায় একটি টিনসেট বাড়িতে বিদ্যুতের তার থেকে জানালার পর্দায় আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), তাদের ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

হাসপাতালে নিয়ে আসা মাসুম বিশ্বাস জানান, দুপুরের দিকে তার মা ও ছোট ভাই ঘরের ভেতরে ছিলেন। এ সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ জানালার পর্দায় আগুন লাগে এবং একপর্যায়ে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তার বাবা বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। তিনি নিজেও পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হন।

তিনি আরও জানান, প্রথমে তার মা, বাবা ও ভাইকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে পরিবারের চারজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাৎক্ষণিকভাবে দগ্ধের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০