Ritesh Beghi
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের, প্রমাণ চাইল ইরান

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩২ হাজার মানুষের মৃত্যুর দাবিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। খবর সামা টিভির।

তিনি ওয়াশিংটনের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, পরিসংখ্যান নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তবে তার প্রমাণ প্রকাশ করা উচিত।

আরাগচির দাবি, ইরান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

তেহরানের দেওয়া তথ্যানুসারে, ওই তালিকায় ৩ হাজার ১১৭ জন বেসামরিক নাগরিক এবং ২০০ জন নিরাপত্তা সদস্যের নাম রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারির বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। সেইসঙ্গে আট শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার ইস্যু ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০