Ritesh Beghi
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে বিশেষ বার্তা ট্রাম্পের

কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ‍উভয়ের মধ্যে বেশ উষ্ণ ও ইতিবাচক সম্পর্কের কথাও জানায় সংবাদমাধ্যম। এবার সিআরসেভেনের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। যেখানে তিনি রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার আহবান জানিয়েছেন

সামাজিক মাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প বলছেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি ভিডিও যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ওভাল অফিসের ভেতরে ফুটবল নিয়ে দুজনকে খেলতে দেখা যায়।

ট্রাম্পের ওই ভিডিও’র সূত্র ধরে বিদেশি গণমাধ্যমগুলো দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা চালাচ্ছে। সবার জিজ্ঞাসা ঠিক কী কারণে রোনালদোকে তিনি যুক্তরাষ্ট্রে ডাকছেন! ওই বার্তার দুটি অর্থ থাকতে পারে– প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর বসবে। সে উপলক্ষ্যে রোনালদো যেন দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়ত, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আহবান পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা এই তারকা।

এর আগে নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানান রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি যুক্ত করেন তিনি। ওই পোস্টে রোনালদো লেখেন, ‘আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি (মেলানিয়া ট্রাম্প) এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি নির্মাণ করবে।’

প্রসঙ্গত, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন রোনালদো। বিশ্বকাপে তার দল পর্তুগাল ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

৪১ বছর বয়সী তারকা রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে। জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৬ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০