Ritesh Beghi
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

নরসিংদীর ৫ সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় ঢাকা বার্ন হাসপাতালে (চানখারপুল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতের দেখতে যাবেন।

ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি

দুপুর ২টায় জিয়া উদ্যানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

দুপুর ২টায় জিয়া উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিরোধী দলীয় নেতার কর্মসূচি

বিকাল পৌনে ৫টায় শেওড়াপাড়া মনিপুর স্কুল ব্রাঞ্চ-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাফরুল পশ্চিম থানার মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অন্যান্য

সকাল ১১টায় ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় (হজ্জ ক্যাম্পের বিপরীতে) সৌদি আরব ফেরত হারিয়ে যাওয়া রিজিয়ার পরিচয় পিবিআইয়ের সহায়তায় উদঘাটন ও পরিবারে হস্তান্তর বিষয়ে ব্র্যাক ও পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান ও অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০