Ritesh Beghi
১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বন্ধ করতে পারে। তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি করারও এখানে প্রয়োজন নেই।

মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি। এটি দুই সপ্তাহের মধ্যেই হতে পারে। হয়ত দুই সপ্তাহ, হয়ত তিন সপ্তাহ।’

তিনি আরও জানান, ইরানের সঙ্গে সফল কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুদ্ধ শেষ করা সম্ভব। ট্রাম্পের ভাষ্য, ‘ইরানকে আমার সঙ্গে কোনো চুক্তি করতে হবে না। তাদের চুক্তি করার প্রয়োজন নেই।’

এর আগে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কটাক্ষ করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাজ্যের মতো দেশগুলো যারা হরমুজ প্রণালীর চারপাশে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের কিছু বিলম্বিত সাহস গড়ে তুলতে হবে। তাদেরকে প্রণালীর কাছে যেতে হবে।’

অন্যদিকে মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান। লেবাননের রাজধানী বেইরুতে ভারী বোমাবর্ষণের আঘাত করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ কমান্ডার এবং আরেকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০