news desk
১২ এপ্রিল ২০২০, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মজুদকৃত সরকারী চালসহ আওয়ামী লীগ নেতা আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে বরাদ্দের প্রায় ২৫.৪৪০ মেট্রিক টন চালসহ আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল (৪৯)কে আটক করেছে র‌্যাব।

আটক আল ইসরাইল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গোপীনাথপুর পূর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে।

ভিজিএফ ও ভিজিডির চাল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে আওয়ামী লীগ নেতা গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সরকারী চালসহ তাকে আটক করে র‌্যাব ।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের আওয়ামী লীগ নেতা জুবেলের নিজ গোডাউনে বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ চাউল অবৈধ উপায়ে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে রাখে। বর্তমান দূর্যোগপূর্ণ সময়ে সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারী চাউল কৌশলে অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রয় করার বিষয়টি স্বীকার করে। জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০