Ritesh Beghi
১১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়।  এমনটাই মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

রোববার (১০ মে) সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে, সেগুলোও ভেঙে ফেলতে হবে।’

ইউরেনিয়াম কীভাবে সরানো হবে— এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে।’

তিনি দাবি করেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও একই।  নেতানিয়াহুর ভাষ্য, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ‘আমি সেখানে যেতে চাই।’

তবে নেতানিয়াহুর এ বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দেশের ভেতরে ইরান যুদ্ধ শেষ করার জন্য বাড়তি চাপের মুখে রয়েছেন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার প্রচারিত আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে পারবে।

টেলিভিশন সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা যখন চাই তখনই সেটা নিতে পারব। পুরো বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই স্থানটি খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে আমরা জানতে পারব এবং সঙ্গে সঙ্গে হামলা চালাব।’

সিবিএসের প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, তিনি সামরিক পদক্ষেপের চেয়ে একটি সমঝোতাকেই বেশি গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটি বাস্তবভাবে করা সম্ভব। এটা বড় কোনো সমস্যা নয়। যদি একটি চুক্তি হয় এবং আপনি ভেতরে গিয়ে তা সরিয়ে আনতে পারেন, তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো উপায়।’

তবে গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কি না— এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের সামরিক পরিকল্পনা বা সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এ বিষয়ে কোনো সময়সীমাও দিচ্ছি না। তবে এটুকু বলতে পারি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন।’

এ ছাড়া, যুদ্ধের আরও কিছু লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘ইরান এখনো বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তারা এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও আমরা তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছি, তবুও অনেক কিছু এখনো রয়ে গেছে এবং কাজ শেষ হয়নি।’

তথ্যসূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০