Ritesh Beghi
১২ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিসিআই-এর সঙ্গে বিসিবির বর্তমান সম্পর্ক কেমন? জানালেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি থামেনি। এ ঘটনায় সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঘটনার সময় তিনিই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। তার মতে, তখন বোর্ডের আগের নেতৃত্ব পরিস্থিতি ঠিকভাবে সামলাতে পারেনি।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তখন কিছুটা নমনীয় ছিল এবং সমাধানের সুযোগও ছিল, যা কাজে লাগানো উচিত ছিল।

তামিম আরও বলেন, আগেরবার ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক অনেক ভালো অবস্থায় আছে।

তিনি বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের কথাও উল্লেখ করেন এবং জানান, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিরাপদ—ভারতীয় দলের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০